বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা মার্চ ২০২০ রাত ০৩:৪৯
৮২৩
দৌলতখান প্রতিনিধি : দৌলতখান উপজেলার চরখলিফা ৯ নং ওয়ার্ডে দুদু মুন্সি (পুরাতন বাড়ি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শহীদ পরিবারের দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় মুক্তিযুদ্ধে শহীদ মোঃ হাফেজের ছেলে মোঃ সাফিজল দৌলতখান থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে শহীদ পরিবারের সাথে দীর্ঘ দিন থেকে প্রতিপক্ষের বিরোধ চলে আসছে। ২৮ ফেব্রæয়ারি শুক্রবার বিকেলে ঘর মেরামত কাজ কেন্দ্র করে কথা কাটাকাটি করে প্রতিপক্ষের লোকজন শহিদ পরিবারের উপর হামলা চালায়। হামলাকারীরা হলেন- মোঃ ইয়াসিন (৫৮) চরখলিফা ৯ নং ওয়ার্ডের মৃত আবদুল মতলবের ছেলে, সুজন (১৯) পিতা ইয়াসিন এবং এসএসসি পরিক্ষার্থী মেয়ে সাথী বেগম (১৬)। এ সময় হামলাকারীরা প্রাণে মারার লক্ষ্যে দেশীয় অস্ত্র দায়,বাঁশের লাঠি সোটা দিয়ে আঘাত করে। বাড়ির শিশু-মহিলাদের আর্তচিৎকারে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে এসে হামলাকারীদের কবল থেকে গুরুতর আহতাবস্থায় শহীদ হাফেজের ছেলের বউ রেবু বেগম (৪৫),ও শহিদ হাফেজের নাতনি আরজু বেগম (২০) কে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দৌলতখান উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক শুষি শহীদ হাফেজের পরিবারের হামলায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহীদ পরিবারের উপর হামলার ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। পরে তিনি দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলার রহমানের মুঠো ফোনে দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত