বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০০
১৯৫
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারকে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে বৃহস্পতিবার আয়োজিত মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজ সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। ফেডারেল অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের একটি চুক্তিপত্রের ব্যাপারে সম্মত হওয়ার মাত্র কয়েকদিন পর তিনি এমন আমন্ত্রণ পেলেন। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের জানানো আমন্ত্রিমতদের তালিকা অনুযায়ী, এ ভোজ সভায় হান্টার বাইডেনের সঙ্গে তার স্ত্রী মেলিসা কোহেন উপস্থিত থাকার কথা রয়েছে। এ আমন্ত্রণের তালিকায় রয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং প্রেসিডেন্ট বাইডেনের কন্যা অ্যাশলে বাইডেন।
প্রেসিডেন্টের নাতনি নাওমি বাইডেনও প্রায় ৪০০ জনের অতিথি তালিকায় রয়েছেন। ২০২২ সালের নভেম্বরে হোয়াইট হাউসে নাওমি বাইডেনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
হান্টার হলেন জো বাইডেনের প্রথম বিয়ের একমাত্র জীবিত সন্তান। ১৯৭২ সালে এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী ও কন্যা শিশু নিহত হওয়ার মধ্যদিয়ে সেই বিয়ের দুঃখজনক পরিসমাপ্তি ঘটে।
এ সপ্তাহে ফেডারেল ট্যাক্স সম্পর্কিত দুটি অভিযোগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে সম্মত হওয়ার এবং ড্রাগ ব্যবহারের ইতিহাস থাকা সত্ত্বেও অবৈধভাবে বন্দুক রাখার কথা স্বীকার করার পর আগামী ২৬ জুলাই হান্টার বাইডেনের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন জো বাইডেনের রাজনৈতিক বিরোধীদের একটি প্রধান লক্ষ্য হয়ে আসছে।
আত্মপক্ষ সমর্থনের চুক্তিপত্রের ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি তার ছেলের জন্য ‘অত্যন্ত গর্বিত’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে আয়োজিত ভোজ সভায় আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন অ্যালফাবেটের বড় প্রযুক্তি কর্তা সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেলাসহ অনেক বিশিষ্ট ভারতীয়-আমেরিকান।
অ্যাপলের সিইও টিম কুক, চলচ্চিত্র পরিচালক এম. নাইট শ্যামনাল এবং ডিজাইনার রালফ লরেনও এ তালিকায় রয়েছেন।
সুত্র বাসস
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক