বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে জুন ২০২৩ রাত ১১:২১
৫৯৪
মলয় দে : ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে বদলীজনিত কারনে বিদায় সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বুধবার ২১শে জুন দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে তাদের নিজ কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদয়ী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামকে স্বর্ণ খচিত স্মারক মনোগ্রাম দেয়া হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই লাহী চৌধুরী, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমুখ।
এসময় বক্তারা সদ্য বদলী হওয়া পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম'র ভোলায় থাকাকালীন সময়ে তার কর্ম দক্ষতার প্রশংসা করেন।সেই সাথে তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,ভোলার মানুষ শান্তি প্রিয় এবং তারা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। ভোলায় যোগদানের পর আমি বেশ কিছু পরিকল্পনা গ্রহন করে ছিলাম। সবকিছু বাস্তবায়ন না হলেও কিছু কিছু কাজ আমি করতে সক্ষম হই। অতন্ত্য স্বচ্ছতার সাথে পুলিশে নিয়োগ কার্য সম্পাদন করি।আমার চেষ্টা ছিল, আমার যে অর্পিত দায়িত্ব তা যথাযথ পালন করা। তার দায়িত্বপালন কালে যারা সহযোগীতা করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান।
এসময়,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,ডি আই ও-১ খায়রুল আলম,ডিবি ওসি এনায়েত হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির, জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন।
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক