বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:৩৬
৮৫৩
লালমোহন প্রতিনিধি :ভোলার লালমোহনে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবীতে মাববন্ধন, র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্ত¡রে লালমোহন প্রেসক্লাব ও লালমোহন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মাববন্ধন, র্যালী শেষে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। লালমোহন প্রেসক্লাব সম্পাদক মো. জসিম জনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম শাহাবুদ্দিন, প্রকল্প কর্মকর্তা অপূর্ব দাস, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ। এছাড়া বেলা ১১ টায় লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দিনটি স্মরণে ক্যাম্পাসে র্যালী অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলবাসীর জন্য স্মরণীয় দিন। এদিন বাংলাদেশের উপকূলের উপর দিয়ে বয়ে যায় সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। যার নাম ছিল ‘ভোলা সাইক্লোন’। এই ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড করে দেয় উপকূল। ওই ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচ লাখ লোকের প্রাণহানী ঘটে। সবেচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলা জেলা। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী এ ঘূর্ণিঝড় স্মরণে দিনটিকে ‘উপকূল দিবস’ ঘোষণার প্রস্তাব করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত