অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুন ২০২৩ রাত ১০:৪৬

remove_red_eye

৩৯৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলায় ইউনিয়ন শিক্ষা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জুন) সকালে  কুইন আইন্স আইল্যান্ড কিচেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ভোলা সদর উপজেলার ৪ টি ইউনিয়নের (কাচিয়া, ভেদুরিয়া,চরসামাইয়া ও শিবপুর) ইউনিয়নের  সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের ২৫ জন সদস্য এতে অংশ নেয়।
ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের ব্যবস্থাপক মাকসুদা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)উর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা তাহসিন রহমান,প্রকল্প কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ।
এসময় আলোচনায় অংশ নেয় শিবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: রাজীব হাসান,ইউপি সচিব  রিয়াজ উদ্দিন,কাচিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক, শফিকুল ইসলাম নানকু প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন,ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ন কমিটি হচ্ছে শিক্ষা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি।
কিন্তু এই কমিটি এতো দিন কাগজে পত্রেই সীমাবদ্ধ ছিলো।তেমন কোন কার্যক্রম ছিলোনা বল্যেই চলে। আজকের এই মতবিনিময় সভার মধ্যে দিয়ে এই কমিটির সদস্যদের সম্মানীত করা হয়েছে।আগামী দিনে কমিটির সকল সদস্যরা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি সহ সকল বিষয়ে আন্তরিক ভাবে কাজ করবে।
বিশেষ করে ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়মিত ভিজিট করা, কিশোর- কিশোরীদের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করা সহ কমিটির কার্যক্রমকে গতিশীল করতে ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে সম্মনয় করে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। দুপুরে একই বিষয়ের  উপরে বোরহানউদ্দিন উপজেলার মিলনায়তনে গংগাপুর,কুতুবা,বড়মানিকা ও দেউলা ইউনিয়নের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের সহযোগীতায় ভোলার ৩ টি উপজেলায় ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম নামের একটি ইয়ূথ সংগঠন প্রজনন স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।এটি বাস্তবায়নে কাজ করছে ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ নামের একটি ইয়ূথ সংগঠন।  
 
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...