বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:২৩
৪৭৫
সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্যে বিশেষ কোন ব্যবস্থা করবে না।
রুশ আগ্রাসন সত্ত্বেও শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন।
ওয়াশিংটনের কাছে সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের বাইডেন আরো বলেন, ‘তাদেরকে একই মান অর্জন করতে হবে। সুতরাং আমরা এটাকে সহজ করতে যাচ্ছি না।’
ন্যাটো নেতৃবৃন্দ আগামী মাসে লিথুনিয়ায় বৈঠক করতে যাচ্ছেন। এ প্রেক্ষাপটে বাইডেন এ মন্তব্য করলেন।
এদিকে ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, প্রতীকী পদক্ষেপ হিসেবে জোট নেতারা লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে ন্যাটো-ইউক্রেন কাউন্সিলের প্রথম অধিবেশন আয়োজন করতে যাচ্ছেন।
এই বৈঠক নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্যে কিয়েভকে সমান সুযোগ তৈরি করে দেবে। তবে কিয়েভের সদস্যপদ পাওয়া নিয়ে বৈঠকে কোন আলোচনা হবে না বলে স্টলটেনবার্গ জানিয়েছেন।
ন্যাটোর পূর্ব ইউরোপের দেশগুলো সদস্যপদ পেতে ইউক্রেনের জন্যে একটি ভালো রোডম্যাপের জন্যে চাপ দিলেও যুক্তরাষ্ট্র ও জার্মানীর মতো মিত্রদেশগুলো কিয়েভ একদিন যোগ দেবে ধরনের ২০১৪ সালের অস্পষ্ট অঙ্গীকারের বাইরে যেতে তেমন একটা ইচ্ছুক নয়।
সুত্র বাসস
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত