অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ রাত ১০:৩০

remove_red_eye

৫১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৭ জুন) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে টুর্নামেন্টের ভার্চুয়ালি উদ্বোধন করেন , ভোলা -১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর উদ্যোগে টুর্নামেন্টে জেলার ৪০ টি কলেজ এতে অংশ নেয়। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে দৌলতখান কলেজ কে ১-০ গোলেরে ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে লালমোহনের নুরনবী চৌধুরী শাওন মহাবিদ্যালয় কলেজ। দিনের অপর খেলায় ভোলা ইসলামীয় কলেজ খেলায় অংশ না নেয়ায় অকভার পায় বাংলা বাজার ফাতেমা খানম কলেজ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃআসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সাহা,জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম,প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়সাল,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন সহ বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও শিক্ষকরা এসময় খেলা উপভোগ করেন। আয়োজকরা বলছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনযোগ বাড়াতে এই ধরনের আয়োজন করা হয়েছে।এভাবে খেলা চালিয়ে যেতে পারলে দেশের হারিয়ে যাওয়া ফুটবলের গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...