লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ রাত ০৮:০২
৩৯২
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট দেশ। আগামীর স্মার্ট বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীও হবে স্মার্ট। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছেন। শনিবার সকালে ভোলার লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়ুথ ভোলা-৩ এর সার্বিক সহযোগীতায় ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে। দেশের উন্নয়ন কর্মকান্ডে জন্য বাংলাদেশ এখন বিশ্ববাসির কাছেও মর্যাদাশীল রাষ্ট্র। এ মর্যাদা অক্ষুন্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, হাজী নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. নূরুল আমিন শাহজাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত