অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

দৌলতখানে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ রাত ১০:২৬

remove_red_eye

৫১৪

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতখান উপজেলায়  মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ১২ জুন সোমবার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ১১ নং চরপাতা হাইসংলগ্ন সরকারি বিদ্যালয় হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৌলতখান, উপজেলা শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম, চরপাতা হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, ১১ নং চরপাতা হাইসংলগ্ন সরকারি বিদ্যালয়ের সভাপতি (এসএমসি) মো: রিয়াজ হাওলাদার । এছাড়াও  ১৪.০৬.২০২৩ খ্রি. তারিখ দৌলতখান উপজেলার ১৩নং নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজেন মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মো: আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন  দৌলতখান, উপজেলা শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম,, উত্তর-পূর্ব চরলামছিপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মন্ডল, নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী, নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি(এসএমসি) অরূণ চন্দ্র হাওলাদার । অনুষ্ঠানে বক্তারা , মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। দু’টি মহিলা সমাবেশেই সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা তথ্য অফিসার  মো: নুরুল আমিন।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...