অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায়ে ব্যস্ত ভোলার ২০ হাজার খামারি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ রাত ১০:২২

remove_red_eye

৫৭৮

গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে খরচ,সীমান্ত দিয়ে চোরাই গরু আসা নিয়ে শঙ্কিত খামারিরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  কোরবানি ঈদকে সামনে রেখে পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন ভোলার ২০ হাজার খামারি। প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত খামারিরা খামারে পশু পরিচর্যার কাজ করছেন।

তবে খামারিরা বলছেন, গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু পালনে খরচ বেড়েছে। অন্যদিকে সীমান্ত দিয়ে চোরাই গরু আসা নিয়েও শঙ্কিত তারা। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধ পথে পশু বিক্রি বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, গবাদি পশু হৃষ্টপুষ্ট করতে স্টেরয়েডের ব্যবহার বন্ধে উপজেলা পর্যায়ে উঠান-বৈঠক করে খামারিদের হাতে-কলমে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

সংশিালষ্ট সূত্র জানিয়েছে, জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ হাজার পশু খামার রয়েছে৷প্রতিটি খামারে দিনরাত প্রাকৃতিক উপায়ে পশু হ্নষ্টপুষ্ট করার কাজ চলছে। প্রতিটি খামারে রয়েছে ছোট, মাঝারি ও বড় ধরনের কোরবানি পশু।

খামারিরা জানান, গো খাদ্যের দাম বাড়ায় খামারের ব্যয়ও বেড়েছে। আগে প্রতি কেজি ভুট্টার ভুষি ২৬ টাকায় পাওয়া গেলেও এখন তা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেড়েছে অন্যান্য খাবারের দামও। তাই প্রতিটি গরু লালন-পালনে বাড়তি খরচ হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকা। যা বহন করতে হিমশিম খাচ্ছেন তারা।

সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের মাশাল্লাহ ডেইরি ফার্মের মালিক মো. ইউছুফ হোসেন বলেন, এ বছর যদি ভারতীয় গরুর আমদানি বন্ধ থাকে তাহলে খামারিরা বাজার দাম ভালো পাবে। তাই আমরা খামারিরা দাবি জানাচ্ছি যাতে অবৈধ পথে দেশে পশু না আসতে পারে।

একই গ্রামের খামারি মো. জসিম উদ্দিন বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও তিনি কোরবানি ঈদে বিক্রির আশায় ছোট-বড় মিলিয়ে ২০টি গরুপ্রস্তুত রেখেছেন। তিনি আসা করছেন এবার ভালো দামে তিনি পশু বিক্রি করতে পারবেন।

খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধ পথে আসা কোরবানির পশু বিক্রি বন্ধে, এরইমধ্যে হাটগুলোতে নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন।

ভোলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম জানান, গরুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, বাজারে জাল টাকার যে একটা সমস্যা হয় তা যাতে না হয়। সে জন্য জেলা পুলিশ শক্ত নজরদারি করছে।

এদিকে প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, গবাদি পশু হৃষ্টপুষ্ট করতে স্টেরয়েডের ব্যবহার বন্ধে উপজেলা পর্যায়ে উঠান-বৈঠক করে, খামারিদের হাতে কলমে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মÐল  বলেন, কৃত্তিম উপায়ে গরু মোটাতাজা করা যাবে না। স্বাভাবিক খাবার খাওয়াতে হবে। এছাড়া আরো নানান বিষয়ে আমরা খামারিদের প্রশিক্ষণ দিয়েছি। জেলায় কোরবানি পশুর চাহিদা রয়েছে ৫ লাখ ১০ হাজার। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই জেলার চাহিদা মেটানো যাবে বলে তিনি আশা করছেন।

এছাড়াও জেলায় অনলাইনে অন্তত ৮ হাজার গরু-ছাগল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...