বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:১৯
১০৬৯
মেহেদি হাসান নাহিদ,মনপুরা : "জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মনপুরায় অনুষ্ঠিত হয়েছে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেসব্রিফিং। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। পরে মুজিববর্ষ উৎযাপন উপলক্ষ্যে উপজেলাব্যাপি কমিটি গঠন করা হয়। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সেমিনার ও কমিটি গঠন করা হয়।
সেমিনার-প্রেসব্রিফিং ও কমিটি গঠনে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবু ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি এ.কে.এম শাজাহান মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন, ভোলা জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, ভোলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রহিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত