বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১০
৩৭১
আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। শান্তর সেঞ্চুরি ও মাহমুদুলের হাফ-সেঞ্চুরিতে ৪৯ ওভারে ২ উইকেটে ২৩৫ রান তুলে চা-বিরতিতে যায় বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলের ইনিংস শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলে আফগানিস্তানের হয়ে অভিষেক হওয়া পেসার নিজাত মাসুদের বলে আউট হন জাকির। ২ বল খেলে ১ রান করেন তিনি।
দলীয় ৬ রানে জাকিরকে হারানোর পর জয়ের সাথে দ্বিতীয় উইকেটে ২৬৭ বলে ২১২ রানের জুটি গড়েন শান্ত। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে আফগানিস্তানের স্পিনার রহমত শাহর বলে ৭৬ রানে আউট হন জয়। ১৩৭ বলের ইনিংসে ৯টি চার মারেন শান্ত।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১২৬ রানে অপরাজিত আছেন শান্ত। ১৫১ বল খেলে ২১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। শান্তর সাথে ১১ রানে অপরাজিত মোমিনুল হক।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত