বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:০৩
৩৫৩
চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের কয়েকটি আবাসিক ভবনে আতশবাজি থেকে সৃষ্ট বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মঙ্গলবার রাত ৮ টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ৪৬ বছর বয়সী এক ব্যক্তি আগুন ধরিয়ে দেয় বলে কর্তৃপক্ষ ধারণা করছে। এ ঘটনার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, সেখানে বিস্ফোরণে আরো কয়েকজন আহত হয়েছে এবং জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিয়ানজিনের পূর্বে প্রায় এক কিলোমিটার দূরে এ বিস্ফোরণে দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট কম্পাউন্ড কেঁপে ওঠে। বেইজিংয়ের প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণপুর্বে তিয়ানজিন শহরের অবস্থান।
এ ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে তদন্ত চলছে। তার উপনাম মা। তবে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে দমকলকর্মীদের একটি হাউজিং ব্লকের ভিতরে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রচেষ্টা চালাতে দেখা যায়। ব্লকটি বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দ্বিতীয় তলার বারান্দাগুলো একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং ঝুলে রয়েছে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত ন্যাশনাল বিজনেস ডেইলি জানায়, এ বিস্ফোরণে ২৬ টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৩৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত