অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আগামী ১৮ জুন ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ রাত ১০:০৬

remove_red_eye

৫০৯

মলয় দে: সারাদেশের ন্যায় ভোলাতেও আগামী ১৮ জুন শুরু হতে যাচ্ছে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। ওই দিন ভোলা জেলায় দুই লাখ ৮২ হাজার ৬৭৯ জন শিশুকে একটি করে লাল ও নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ছয় থেকে ১১মাস বয়সী ৩৩ হাজার ৩১১জন শিশু এক লাখ ইউনিটের একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪৯ হাজার ৩৬৮ জন শিশু একটি করে দুই লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল পাবে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১টার দিকে ভোলার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান।
সিভিল সার্জন জানান, ভিটামিন “এ” প্লাস পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ন কর্মসূচী। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন “এ” একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। সুতরাং ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ন জাতীয় কর্মসূচী। এ কর্মসূচি বাস্তাবায়নে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
ভোলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ভোলায় এ বছর ০৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৩১১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪৯ হাজার ৩৬৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৭টি উপজেলায়, ৬৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা, ১০টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৬ শত ৮০টি অস্থায়ী সর্বমোট ১ হাজার ৬ শত ৯০টি কেন্দ্রে ৬-১১ মাসের শিশুদের জন্য ১ লক্ষ আই.ইউ ১টি করে নীল রংয়ের এবং ১২-৫৯ মাসের শিশুদের ১টি করে ২ লক্ষ লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আরো জানা যায়, ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করার জন্য প্রতিটি কেন্দ্রে ০২ জন স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য কর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও সিএইচসিপি কর্মীরা তারা তাদের নির্ধারিত কেন্দ্রগুলোতে থাকবে।
ভোলায় মোট ১ হাজার ৬শত ৯০টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৪ হাজার ৪২ জন স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবক কর্মী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সরাসরি অংশগ্রহণ করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে।ক্যাম্পেইনটি সঠিক ভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষনের জন্য পরিদর্শকরা কাজ করবে এমনটাই তথ্য দেন ভোলা সিভিল সার্জন অফিস। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন এ.কে.এম শফিকুজ্জামান ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের প্রয়োজনীয় তথ্যসমূহ স্লাইড প্রদর্শনীর মাধ্যমে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব অপু, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা মো. সোলাইমান প্রমুখ।এর আগে জেলা প্রশাসনের উধ্বতন কর্মকর্তাদের সাথে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে মত বিনিময় করেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...