দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ রাত ১০:০৩
৪৬২
দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনায় শাকিল (১৪) নামে এক কিশোরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষে ঘুষিতে ওই কিশোরের একটি দাঁত ভেঙে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের মুনাফ ব্যাপারী পোল সংলগ্ন। এ ঘটনায় আহত শাকিল দৌলতখান হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি ওই গ্রামের তরাব হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত শাহার ছেলে নিরব ও নিরবের ছেলে শরীফ। মঙ্গলবার (১৩ জুন) সাংবাদিকদের শাকিল জানান, গত শুক্রবার রাত ৮ টায় নানা বাড়ি থেকে আসার পথে পথিমধ্যে এলাকার শরীফের সাথে মিথ্যা অপবাদ নিয়ে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ তাঁর বাবা নিরবকে ডেকে এনে শাকিলকে বেধড়ক মারধর করে। এতে করে শাকিলের একটি দাঁত ভেঙে পড়ে যায়। শাকিলের বাবা তরাব হোসেন বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এসে বিষয়টি জেনে স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানাই। তাঁরা বিষয়টি মিমাংশা করে দিবে বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু ঘটনার পাঁচদিন অতিবাহিত হলে এখনও এর কোন সুরাহ হয়নি। তবে অভিযুক্ত নিরব বলেন, তার ছেলের সাথে শাকিলের ঝগড়া হয়েছে। তিনি শাকিলকে কোন মারধর করেন-নি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য নান্নু মিয়া জানান , শাকিলের পরিবারের লোকজন বিষয়টি মিমাংশার জন্য আমার কাছে আসলেও নিরব গংরা আসেনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত