বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ রাত ০৯:২৬
৪০৮
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় দিনব্যাপী মহিষ খামারি, উদ্যোক্তা ও উদ্যেক্তাদের উৎপাদিত দুগ্ধ পণ্য নিয়ে বাফেলো ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের মহিষ পালন উপ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ মেলার আয়োজন করে। মহিষের দুধ দিয়ে উৎপাদিত নানা পণ্যের সমাহার ঘটে মেলায় এছাড়াও ছিলো মুরগির মাংশের আচার সহ নানা পণ্য।
মহিষ খামারি ও মহিষের দুধ দিয়ে উৎপাদিত পণ্য নিয়ে এন ইসলাম দধি ও মিষ্টি ঘর, মায়ের দোয়া দধি ও মিষ্টি ঘর, জিজেইউএস এন্টারপ্রাইজ, এসইপি নেটিভ পোল্ট্রি, মহিষ খামারিদের স্টল সহ বিভিন্ন খামারি ও উদ্যোক্তা তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্য নিয়ে মেলায় অংশ নেয়। সদর উপজেলার ব্যাংকেরহাট এলাকায় জিজেইউএস প্রাণী স্বাস্থ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমি এ মেলায় নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করে ও পণ্য সামগ্রী ক্রয় করে। এ মেলার আয়োজনে খামারি ও উদ্যোক্তারা তাদের পণ্যের প্রচার, প্রসার ও বিক্রির বড় ধরনের সুযোগ আসবে বলে মনে করছেন আয়োজকরা।
উদ্বোধনি অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান, এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ তরুন কুমার পাল, পরে অংশগ্রহনকারেিদর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল। উদ্বোধন শেষে অতিথিদ্বয় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত