লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জুন ২০২৩ রাত ০৮:৩১
৩৫৩
লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে ডিজিটাল থেকে বাংলাদেশ এখন স্মার্ট দেশের পথে। আগামীর স্মার্ট বাংলাদেশে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে নেতৃত্ব দিবেন স্মার্ট নাগরিকরা। আর এ স্মার্ট নাগরিক গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরো আন্তরিক ও যত্নবান হতে হবে।
রোববার সকালে ভোলার লালমোহনের ১৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার সভাপতি শওকত আলী হেলাল, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক