লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জুন ২০২৩ রাত ০৮:৪৮
৭৩৪
লালমোহন প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ মাধ্যমিক পর্যায়ে দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন হোসনে আরা নাহার। তিনি ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার প্রতিদ্ব›দ্বী হিসেবে ছিলেন দেশের আট বিভাগে আটজন এবং ঢাকা মহানগরীর একজন শিক্ষক। এরআগে, তিনি উপজেলা, জেলা ও বিভাগে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।
বাচাই কমিটি হোসনে আরা নাহারের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগীতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয়ের ওপর বিবেচনা করে তাকে দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (৬ জুন) হোসনে আরা নাহারকে মাধ্যমিক পর্যায়ের দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
নিজের অর্জনের ব্যাপারে হোসনে আরা নাহার বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে আনন্দিত। কারণ এতে নিজের যোগ্যতার প্রমাণ করতে পেরেছি। এর মাধ্যমে সারাদেশের কাছে ভোলা জেলার সুনাম অক্ষুন্ন রেখেছি।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত