বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৮
৩৭৮
হাইতির পশ্চিমাঞ্চলে মঙ্গলবার ভূমিকম্পে ৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তুপের ভেতর আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। । খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। পোর্ট-অ-প্রিন্সের ১৮৫ মাইল পশ্চিমে গ্র্যান্ড আনজ বিভাগ উপকূলের পাঁচ কিলোমিটার দূরে স্থানীয় সময় ভোর পাঁটার পরপরই এ ভূমিকম্প আঘাত হানে।
হাইতি রেডক্রস জানায়, এখনো যারা ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে রয়েছে তাদের সন্ধানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে। সংস্থাটি আরো জানায়, ‘জীবিতদের সন্ধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
খবরে বলা হয়, হতাহতদের বেশির ভাগই জেরিমি শহরের সেন্ট হেলেনের পার্শ্ববর্তী দরিদ্র এলাকার বাসিন্দা। এএফপি’র এক ফটোগ্রাফার সেখানে বেশ কয়েকটি ঘরবাড়ির ফাটল দেখেছেন।
গ্র্যান্ড আনজের নাগরিক সুরক্ষা প্রধান ক্রিস্টিন মনকুয়েলা এএফপি’কে বলেন, নিহতদের তিনজন একই পরিবারের সদস্য। ঘর ধ্বসে পড়ায় তারা প্রাণ হারায়।
১৯ বছর বয়সী কাতিয়ানা পিয়েরে বলেন, ‘আমি কি করবো জানি না।’ তিনি এ ভূমিকম্পে তার স্বামী ও ছোট বোনকে হারিয়েছেন। ‘আমি সবকিছু হারিয়েছি।’ ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে। ক্যারিবীয় এ দেশটিতে প্রায় ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়।
২০১০ সালে দেশটিতে রিখটার স্কেলে ৭.০ মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। ভয়াবহ এ ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ধ্বংসস্তুপে পরিণত হয় এবং ১৫ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।
সুত্র বাসস
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত