অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ রাত ০৮:৪২

remove_red_eye

৫৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় সাত বছরের এক শিশুকে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পাশর্^বর্তী বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  এই অভিযোগে মো. হানিফ মোল্লা ওরফে হানু (৫০) নামের এক ব্যাক্তিকে মঙ্গলবার  ভোরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাই নগর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি পেশায় রাজমিস্ত্রী এবং ওই এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা।
ওই শিশুটির দাদা জানান, সোমবার সকালে শিশুটির মা চার বছরের চাচাতো ভাইকে সহ বাসায় রেখে এক আতœীয়র বাড়িতে যান। আর তার দাদা পশুর চিকিৎসা করানোর জন্য বাহিরে যায়। দুপুরের দিকে ওই শিশুটি তাঁর দাদাকে খোঁজ করতে বাড়ির পাশেই গরু ঘরের কাছে যাওয়ার সময় পাশর্^বর্তী ইউনিয়নের বাসিন্দা হানিফ তাদের দুই জনকে ডেকে সড়কের পাশে একটি বাগানে নিয়ে যায়। পরে তার সাথে থাকা চার বছরের শিশুটিকে রাস্তায় দাড় করিয়ে রেখে ওই শিশুটি জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ অবস্থায় ওই শিশুর কলেজ পড়–য়া চাচাতো বোন কলেজ থেকে এসে ছোট চাচাতো ভাইকে রাস্তায় দাড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলে সে ওই শিশুটি বাগানে মধ্যে বলে জানায়। কলেজ পড়ুয়া চাচাতো বোন বাগানে গিয়ে ঘটনা দেখতে পায়। পরে তার উপস্থিতি দেখে হানিফ সেখান থেকে চলে যায় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ওদেরকে হুমকি দিয়ে যায়। এর পর ভিকটিম শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিশুটির দাদা আরো অভিযোগ করে জানান, শিশুটির মা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত হানিফকে আটক করে। এর পর থেকেই হানিফের পরিবার ও ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজ হক পাটওয়ারী তাদের বাড়িতে এসে দুই লাখ টাকা দেয়ার প্রস্তাব নিয়ে যায়। শিশুটির দাদাকে টাকা নিয়ে বিষয়টি মিমাংশ করা কথা বলেন তারা। কিন্তু ভিকটিমের পরিবার সেই প্রস্তাবে রাজি হয়নি। তবে এ বিষয়ে ইউপি সদস্য আজিজল হক পাটওয়ারী অভিযোগ অস্বীকার করে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল দেখতে গিয়েছেন। তখন তার সাথে আরো লোকজনও সেখানে ছিলো। তবে তিনি শিশুটির দাদাকে টাকা পয়সা বা মিমাংশার কোনো প্রস্তাব দেননি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ভিকটিমের মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত হানিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...