অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

হাইতিতে বন্যা ও ভূমিধসে ৪২ জনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:২১

remove_red_eye

৩৬২

হাইতিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে। সোমবার নাগরিক সুরক্ষা কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এইফপি’র। খবরে বলা হয়, দেশটির ১০ বিভাগের মধ্যে সাতটি এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে। এদিকে সংঘবদ্ধ সহিংসতা, রাজনৈতিক অচলাবস্থা এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে হাইতি ইতোমধ্যে দীর্ঘায়িত মানবিক সংকটের মুখে পড়েছে। জাতিসংঘ জানায়, দেশটিতে প্রবল বর্ষণে ৩৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ১৩,৪০০ জন গৃহহীন হয়েছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত লিওগান শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতির কর্মকর্তারা জানান, সেখানে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে। লিওগানের মেয়র আর্নসন হেনরি এএফপি’কে বলেন, দুর্যোগের কবলে পড়ে ‘বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। তারা সবকিছু হারিয়েছে। বন্যার পানি তাদের ক্ষেতের ফসল বিনষ্ট করেছে এবং তাদের গবাদিপশু ভেসে গেছে।’ তিনি আরো বলেন, শহরের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জোরদিয়ে বলেন, এমন পরিস্থিতিতে লোকজনের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের প্রয়োজন। বন্যার কারণে সারাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শত শত ঘরবাড়ি ধ্বংস এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জরুরি পদক্ষেপ হিসেবে জাতীয় জরুরি অভিযান কেন্দ্রকে সক্রিয় করেছেন। জাতিসংঘ জানায়, বন্যার আগেও হাইতির জনসংখ্যার প্রায় অর্ধেকের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। মাত্র পাঁচ বছরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...