অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহন পৌরসভার নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০১৯ রাত ১১:৩০

remove_red_eye

১১৮৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিয়েছেন। বুধবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যারয়ে তারা শপথ নেন। বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচনের প্রায় ১ মাস পর আজ বুধবার বরিশালে বিভাগীয় কমিশনারের কাছে শপথ নিলেন তারা। গত ৩০ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ হয়।
১৪ অক্টোবর পৌরসভার ১২ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দু’জন, কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী ছিলেন।
পৌরসভায় ১৯ হাজার ১০০ ভোটের মধ্যে মেয়র পদে ১৩ হাজার ৬২৬ জনে ভোট প্রদান করে। ভোট প্রদানের হার ৭১.৩৪ ভাগ। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন (নৌকা) পেয়েছেন ১১ হাজার ৩০৩ ভোট। বিএনপি প্রার্থী সোহেল মোঃ আজীজ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২৬৫ ভোট। ৫৮টি ভোট বাতিল হয়।
১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর হন মোঃ হেলাল উদ্দিন (ডালিম)। ৩নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: অহিদুর রহমান মাষ্টার (পানির বোতল)। ৪নং ওয়ার্ডে কাউন্সিলর হন রায়হান মাসুম (ডালিম)। ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর হন আলহাজ্ব ঈমাম হোসেন হাওলাদার (ডালিম)। ৬নং ওয়ার্ডে কাউন্সিলর হন জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী (ডালিম)। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর হন জাহেদুল ইসলাম নবীন (টেবিল ল্যাম্প)। ৮নং ওয়ার্ডে কাউন্সিলর হন সাইফুল কবির (টেবিল ল্যাম্প)। ৯নং ওয়ার্ডে কাউন্সিলর হন আনোয়ার হোসেন হিরণ হায়দার (উটপাখি)। ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর হন সিরাজ মাতাব্বর (উটপাখি)। ১১নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: ফরিদ উদ্দিন (ডালিম)। ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: জসিম উদ্দিন ফরাজী (পাঞ্জাবি)।
সংরক্ষিত ওয়ার্ড-১ (১,২,৩ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন জান্নাতুল ফেরদাউস (জবাফুল)। সংরক্ষিত ওয়ার্ড-২ (৪,৫,৬ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন লুৎফা বেগম (অটোরিক্সা। সংরক্ষিত ওয়ার্ড-৩ (৭,৮,৯ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন দুলি বেগম (আনারস)। সংরক্ষিত ওয়ার্ড-৪ (১০,১১,১২ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন ফেরদাউস (চশমা)।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...