অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সেনেগালে সংঘর্ষে ১৬ জন নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ বিকাল ০৫:৩৪

remove_red_eye

৩৫১

সেনেগালের প্রধান বিরোধী দলীয় নেতা উসমাস সোনকোর সমর্থকরা রোববার পুলিশের বর্বরতার নিন্দা জানিয়েছে। সম্প্রতি আদালতে সোনকোকে কারাদ- দেয়ায় ছড়িয়ে পড়া সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত ও সাড়ে তিনশ’রও বেশি বিক্ষোভকারী আহত হওয়ার পর তারা পুলিশের নিন্দা জানালো। এএফপি’র খবরে বলা হয়, একটি মামলায় সোনকোকে দুই বছরের সাজা দেয়ায় বৃহস্পতিবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে। সোনকো বলেন, আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে তাকে বাধা দিতেই এ সাজা দেয়া হয়েছে।
রেডক্রস জানায়, তারা একজন গর্ভবতী মহিলাসহ আহত ৩৫৭ বিক্ষোভকারীকে সহায়তা করেছে। তারা আরো জানায়, এ সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর ৩৬ জন আহত হয়েছে। সহিংসতায় মারাত্মকভাবে আহত ৭৮ জনকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এদিকে সোনকো এবং প্রেসিডেন্ট ম্যাকি সলের সমর্থকরা সহিংসতা ও হতাহতের জন্য পরস্পরকে দায়ী করেছে।
রোববার সোনকোর পস্টিফ-প্যাট্রিয়টস পার্টি ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়নের নিন্দা করেছে।’ দলটি ‘বেসরকারি মিলিশিয়া’ মোতায়েন করায় সরকারকে দায়ী করে জনগণকে ‘যে কোন উপায়ে আত্মরক্ষা এবং লড়াই করার’ আহ্বান জানিয়েছে।
সহিংসতায় সরকারিভাবে ১৬ জন নিহত হওয়ার কথা বলা হলেও পাস্টিফ প্যাট্রিয়টস দলের পক্ষ থেকে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার কথা জানানো হয়।
এদিকে সরকার ‘ভাংচুর ও লুরটপাটের’ জন্য সোনকোর সমর্থকদের অভিযুক্ত করেছে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টিওনি ডিওম জানান, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...