বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৫৫
৮৫৩
তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের মিজান মাস্টারের মালিকানা বসত বাড়ির উপর দিয়ে প্রতিবেশী শরীফ গংদের মাইক্রোবাস যাতায়াতের চওড়া রাস্তা না দেয়ায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে একজনের দুটি দাঁত পড়ে যাওয়াসহ ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, মিজান মাস্টারের মালিকানা বসত বাড়ির উপর দিয়ে প্রতিবেশী শরীফ গংদের বাড়ীর লোকজনের চলাচলের জন্য পথ দেয়া হয়। কিন্তু তারা মাইক্রোবাস যাতায়াতের জন্য চওড়া রাস্তা দাবী করে। এতে মিজান মাস্টার রাজি না হওয়া শরীফ গংরা উদ্দেশ্যমূলক বাড়ীর বেড়া ভেঙ্গে ফেলে। বুধবার বিকালে মিজান মাস্টার তার ভেঙ্গে যাওয়া বেড়া মেরামত করার সময় প্রতিপক্ষ মোঃ শরীফ, ফিরোজ, সোহাগ ও হাসিনাসহ কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মিজান মাস্টার, মফিজ, এমরান, নাসিমা, রোকেয়াসহ ৭জন আহত হয়। মফিজের দুটি দাঁত পড়ে যাওয়ায় তাকে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে ও পরে ভোলা সদরে নেয়া হয়। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
এ ব্যাপারে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে মোঃ শরীফ জানান, ইহা আমাদের যৌথ সম্পত্তি, তিনি একজন শিক্ষক হয়ে কি ভাবে বাড়ীর লোকজনের চলাচলের পথে কাটা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যার দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত