অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আদালতে বিচার প্রার্থীদের জন্য নির্মাণ হচ্ছে বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ'

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ রাত ০৯:৫৫

remove_red_eye

৩২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অর্ধকোটি টাকা ব্যায়ে বিচার প্রার্থীদের জন্য গড়ে তোলা হচ্ছে ন্যায়কুঞ্জ নামের বিশ্রামাগার।  শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ। এর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ভোলা বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত হল রুমে আলোচনা সভায় ভোলা জেলা ও দায়রা জজ এ. এইচ. এম. মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আনোয়ারুল হক, ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন মো. শহিদুল হক, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মো. খালিদ, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সালাহউদ্দিন হাওলাদার, ভোলা কোর্টের সরকারি কৌশলী (জিপি) নুরুল আমিন নুরনবী, জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক ইফতারুল হাসান শরীফ।আলোচনা সভার সঞ্চালনা করেন সহকারি জজ আব্দুল বাসেত মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি বলেন, আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীরা বিচারের জন্য এসে গাছ তলায় রোদ-বৃষ্টিতে থাকতে হয়। তাদের এ কষ্টের কথা উপলব্ধি করে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২২ সালে সর্বপ্রথম সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে 'ন্যায়কুঞ্জ' নামের বিশ্রামাগার স্থাপন করেন। এর পরই দেশের সকল জেলায় এ ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়। আর এর জন্য প্রাধানমন্ত্রী ইতোমধ্যে ৩৫ কোটি টাকা বাজেটও দিয়েছেন। প্রধান বিচারপতির সেই উদ্যোগের আলোকে ভোলা জেলায় ন্যায়কুঞ্জ নামের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিচারপ্রার্থীরা মামলার শুনানির আগে ও পরে এখানে অবস্থান করতে পারবেন। আদালত প্রাঙ্গণে গড়ে তোলা ন্যায়কুঞ্জে থাকছে নারী ও পুরুষের আলাদা বসার জায়গা, আলাদা টয়লেট, সুপেয় পানির ব্যবস্থা, একটি ছোট স্টেশনারি দোকান এবং মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার। এর মাধ্যমে দ্বীপ জেলা ভোলার বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের কষ্ট লাগব হবে।
 পরে আদালত প্রাঙ্গনে একটি লিচু গাচের চারা রোপন করেন বিচারপতি মোহাম্মদ উল্লাহ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...