অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপির দুই নেতার দাফন সম্পন্ন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ রাত ০৯:৪৫

remove_red_eye

৪৪০

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর ইউনিয়ন থেকে মোটরসাইকেল নিয়ে দৌলতখান উপজেলায় আসার পথে খায়ের হাট রাস্তার মাথা এলাকার নুর মিয়ার হাট সড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে নিহত বিএনপি দুই নেতার দাফন সম্পন্ন হয়েছে। খায়ের হাট হাইস্কুল মাঠে শনিবার বাদ আসর জানাযা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের লোকজন ছাড়া ও  এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  নিহত বিএনপি নেতা আবুল কালাম মেম্বার পশ্চিম জয়নগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মোহাম্মদ আলম দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। বিএনপির এদুইনেতা শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিহত সোহেব মুন্সির স্মরণে দৌলতখান উত্তর মাথা মার্কাজ মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই  মোহাম্মদ আলম নিহত হন এবং গুরুতর আহত আবুল কালাম মেম্বারকে আশঙ্কা জনক অবস্থায় ভোলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সোহেব মুন্সি গত বৃহস্পতিবার ঢাকা তেজগাঁও এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় এঅনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষ দর্শীরা জানায়, মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুই বিএনপি নেতা নিহত হন এবং ইসমাইল নামে অপর বিএনপি কর্মী গুরুতর আহত হন। তার বাড়ি ওই এলাকায়।
শোক প্রকাশ:
বিএনপি নেতা আবুল কালাম মেম্বার ও যুবদল নেতা মোহাম্মদ আলমের অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা -২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আবদুল মন্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু ও উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...