অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

৫ হাজার মানুষের দুর্ভোগের অবসান হলো লালমোহনে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুন ২০২৩ রাত ০৮:০৪

remove_red_eye

৩৫২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের করিমগঞ্জ বাজার থেকে চতলা বাজার সড়ক। দেড় কিলোমিটারের এ সড়কটি প্রায় ৩০ বছর ধরে ওই এলাকার মানুষের কাছে ছিল গলার কাটা। তবে সম্প্রতি ওই কাঁচা সড়কটি পাকা করা হয়েছে। এতে করে ওই গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষের দুর্ভোগের অবসান হয়েছে।
জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা এলজিইডি অফিসের তত্ত¡াবধায়নে কাজটি বাস্তবায়ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সিকদার কনস্ট্রাকশন। দেড় কিলোমিটারের এই সড়কটি পাকা করতে ব্যয় হয়েছে অন্তত দেড় কোটি টাকা।
স্থানীয়দের দাবি, নির্মাণের পর থেকেই সড়কটি কাঁচা থাকার কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির পানি ও কাদামাটিতে জবুথবু হতে হতো। তখন চলতো না যানবাহনও। তবে দীর্ঘ বছর পরে স্থানীয় এমপির উদ্যোগে এ সড়কটি পাকা হয়েছে। এতে করে এই সড়কের আশেপাশের অন্তত পাঁচ হাজার মানুষের দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান হয়েছে।
এ ব্যাপারে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা বলেন, রাস্তাটি কাচা থাকার কারণে স্থানীয়দের অনেক দুর্ভোগ পোহাতে হতো। জনগণের সেই দুর্ভোগ লাঘবের জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের প্রচেষ্টায় আরডিবি-৩ প্রকল্পের আওতায় সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হয়। যার পরিপ্রেক্ষিতে সড়কটির পাকাকরণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা এসব সড়কের গুণগতমান ঠিক রাখতে সব সময় তদারকি চালাচ্ছি।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...