লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে মে ২০২৩ রাত ০৯:৩৫
৪৫৫
লালমোহন প্রতিনিধি: দুই মাস ধরে নিখোঁজ ভোলার লালমোহনের এক কলেজ ছাত্র। ভোলা সরকারি কলেজ ছাত্রাবাস থেকে গত ২৯ মার্চ বের হয়ে যায় আসাদুর রহমান। এরপর তার আর কোন হদিস পাচ্ছে না পরিবার। এ ব্যাপারে ভোলা সদর থানায় সাধারণ ডায়েরী করা হলেও গত দুই মাসেও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না ওই ছাত্রের।
আসাদের বাড়ি লালমোহন চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে। বাবা মো. ইউসুফ হারুনের দুই সন্তানের ছোট আসাদ। ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে ওই কলেজেরই শাহবাজ খান ছাত্রাবাস ১১০ নং কক্ষে থাকতো। ছাত্রাবাসে থাকা অবস্থায় ২৯ মার্চ বিকেলে কাউকে কিছু না বলে নিজের পড়নের কাপড় চোপড় নিয়ে বের হয়ে যায়। পরে তার খোঁজ না পাওয়ায় ছাত্রাবাসের তত্ত¡াবধায়ক মো. রিয়াজ উদ্দিনসহ খোঁজাখুজি করা হয়। তবুও কোথাও পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাসায়ও খোঁজ করা হয়েছে। কোথাও আসাদকে পাওয়া যায়নি।
আসাদের বাবা ইউসুফ হারুন জানান, ভোলা থানায় সাধারণ ডায়েরী করার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি ট্রাকিং করে চট্টগ্রামের কুলশী থানা এলাকায় এক গার্মেন্টস কর্মীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির কাছে মোবাইল ফোনটি আসাদ বিক্রি করেছে বলে তিনি জানায়। আসাদের বাবা চট্টগ্রাম গিয়ে কুলশি থানা পুলিশের মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে। তবে আসাদের কোন সন্ধান দিতে পারেনি তিনি। পুলিশের পক্ষ থেকেও মোবাইল ফোন উদ্ধার করা হলেও ওই সূত্র ধরে আসাদের কোন খোঁজ নিতে পারেনি।
এবিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা ভোলা থানার এসআই আলী আকবর জানান, অভিযোগকারী সাইবার ক্রাইমে অভিযোগটি নিয়েছে। সাইবার ক্রাইমে এ বিষয়ে কোন তথ্য পাচ্ছে না।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত