বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:৩৯
২৯২
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও শান্তির বিশ্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণ করতে হবে। বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই মানুষের কল্যাণে কাজ করেছেন। দুর্ভিক্ষ-দাঙ্গায় জীবনের ঝুঁকি নিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শান্তির জন্য বিশ্বে বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন এবং নিপীড়িত, নির্যাতিত, শোষিত, শান্তি ও স্বাধীনতাকামী মানুষের পক্ষে আজীবন কথা বলে গেছেন। বঙ্গবন্ধু থেকে হয়ে উঠেন বিশ্ববন্ধু। তাঁর আদর্শ ও চেতনা দৃঢ়ভাবে ধারণ করে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও শান্তির বিশ্ব প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার সোনার বাংলা। শিশুদেরকে বঙ্গবন্ধুর শান্তির আদর্শ মনে ধারন করতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো হাসানুজ্জামান কল্লোল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাতির পিতার জুলিও কুরি পদক প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করেন।
সুত্র বাসস
ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত