অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পর্তুগাল দলে প্রথমবারের মত ডাক পেলেন ডিফেন্ডার টোটি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩৮১

বসনিয়া হার্জেগোভেনিয়া ও আইসল্যান্ডের বিরুদ্ধে ইউরো ২০২৪ বাছাইপর্বের জন্য পর্তুগাল জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন উল্ফসের সেন্টার-ব্যাক টোটি গোমেজ। 
১৯৮ ম্যাচে ১২২ আন্তর্জাতি গোল করা সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোও আছেন  রবার্তো মার্টিনেজের দলে । 
মার্টিনেজ জানিয়েছেন অনুর্ধ্ব-২০ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা ২৪ বছর বয়সী টোটির মধ্যে ভিন্ন এক প্রতিভা আছে। পর্তুগীজ বস বলেন, ‘বাম পায়ের এই ডিফেন্ডার শারিরীক ভাবে বেশ শক্তিশালী। আমাদের ভিন্ন মাত্রার প্রতিভার প্রয়োজন রয়েছে।’
মার্টিনেজের দলে আরো ডাক পেয়েছেন ডিফেন্ডার নেলসন সেমেডো, মিডফিল্ডার রেনাটো সানচেজ ও স্ট্রাইকার রিকার্ডো হোর্টা। 
৫৬ ম্যাচ খেলা মিডফিল্ডার হুয়া মারিও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার শনিবার বেনফিকার হয়ে পর্তুগীজ লিগ জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দেন। ক্লাব ফুটবলে দারুন সফল মারিও পোর্তোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর একে একে খেলেছেন ইন্টার মিলান, ওয়েস্ট হ্যাম ও লোকোমোটিভ মস্কোতে। মারিওর প্রশংসা করে মার্টিনেজ বলেছেন, ‘তিনি আমাদের তালিকায় থাকলেও তার সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা করি।’
আগামী ১৭ জুন লিসবনে বসনিয়ার মোকাবেলা করবে পর্তুগাল। তিনদিন পর আইসল্যান্ড সফরে যাবে।
স্কোয়াড :
গোলরক্ষক : দিয়োগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার : দিয়েগো ডালট, নেলসন সামেডো, হুয়াও ক্যান্সেলো, রাফায়েল গুরেইরো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, এন্টোনিও সিলভা, গন্সালে ইনসিও, টোটি। 
মিডফিল্ডার : হুয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ওটাভিও, রেনাটো সানচেজ. ভিটিনহা।
ফরোয়ার্ড : রিকার্ডে হোর্টা, বার্নান্ডো সিলভা, রাফায়েল লিয়াও, হুয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গনসালো রামোস, দিয়োগো জোতা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...