বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে মে ২০২৩ রাত ০৮:২৬
৪৩৭
মো. ইসমাইল : ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর আয়োজনে গণমাধ্যম কর্মীদের সাথে সম্পর্ক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টায় শহরের বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি)এর কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। পিসিসির প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা দর্পণের সম্পাদক মোতাসিম বিল্লাহ, এটিএন বাংলার ভোলা জেলা প্রতিনিধি এম সিদ্দিকুল্লাহ,বাসস এর স্টাফ রিপোর্টার মো. হাসনাইন আহমেদ মুন্না, বাংলার কন্ঠের রিপোর্টার মো. ইসমাইল, সাংবাদিক বশির আহমেদ, আনন্দ টিভি'র জেলা প্রতিনিধি এম রহমান রুবেল, ভোলার বাণীর মো. ইয়ামিন হোসেন প্রমূখ। এসময় প্রতিবন্ধীদের নিয়ে ৫ টি ধাপে করা কাজ সম্পর্কে সাংবাদিকদের সাথে আলোচনা করেন পিসিসির প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদার।আলোচনায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নসহ তাদের সকল ধরনের সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে সুশীল সমাজ, শিক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান পিসিবি এই কর্মকর্তারা। এছাড়াও প্রতিবন্ধীদের নিয়ে সরকারি একটি গেজেট সম্পর্কে আলোচনা করা হয়।গেজেটে প্রকাশ পাওয়া বিভিন্ন দিক তুলে ধরে প্রতিবন্ধীদের সমাজ ও পরিবারের একটা অংশ মনে করে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের অধিকার সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য বলা হয়।তাদের স্বশিক্ষায় শিক্ষিত করতে সমাজের শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। উল্লেখ্য যে, পহেলা জুলাই ২০২১ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ভোলা সদর উপজেলার কাঁচিয়া ইউনিয়নে তাদের কার্যক্রম চলমান রয়েছে। অত্র কর্ম এলাকায় ২৮৫ জন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন তারা।পর্যায়ক্রমে ভোলার ১৩ টি ইউনিয়নে কাজের বিস্তার ঘটাবে সংগঠনটি।
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক