বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মে ২০২৩ বিকাল ০৫:৩৮
৪২০
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াসের সমর্থনে বর্ণবাদ বিরোধী প্রচারনার অংশ হিসেবে আফ্রিকান দুটি দেশের সাথে প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে ব্রাজিল। ব্রাজিলিয়ান এফএ (সিবিএফ) এই ঘোষনা দিয়েছে। স্প্যানিশ লিগে বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলছে।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৭ জুন বার্সেলোনায় গিনি ও তিনদিন পর লিসবনে সেনেগালের মুখোমুখি হবে।
২২ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র লা লিগায় রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণ বৈষ্যমের শিকার হন। এ সপ্তাহেই সিবিএফ ব্রাজিলিয়ান লিগ ম্যাচে বর্ণবাদের বিপক্ষে জাতীয় প্রচারনা শুরু করেছে। এনিয়ে ১০ম বারের মত ভিনিকে এই অনাকাঙ্খিত ঘটনার মুখে পড়তে হয়েছে বলে লা লিগা জানিয়েছে।
এর আগে নতুন সভাপতি এডনাল্ডো রড্রিগেসের অধীনে ২০২২ সালে বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করেছিল ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেটিকেই এবার ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগানের মাধ্যমে আরো প্রসারিত করতে চায় তারা। রড্রিগেস চান বর্ণবাদ সংক্রান্ত ফুটবলীয় আইনে যেন আরও পরিবর্তন আসে এবং ব্রাজিলের আদালত যেন স্টেডিয়ামে হওয়া বর্ণবাদী আচরণে আরও কঠোর শাস্তির নির্দেশ দেয়। আমরা চাই বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিল যেন নেতৃত্ব দেয়।’
সিবিএফ ভিনিসিয়াসের সঙ্গে প্রীতি ম্যাচ দুটির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করেছে। সবকিছু চূড়ান্ত করার আগে ভিনিসিয়াসের মধ্যে এই দুটি ম্যাচ নিয়ে কোনো অস্বস্তি আছে কিনা, তাও নিশ্চিত হয়েছে তারা। সিবিএফের এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ভিনিসিয়াস সিবিএফের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
সিবিএফ এখনো জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে রয়েছে। এই মুহূর্তে অস্থায়ী কোচ রামন মেনেজেসের অধীনে জাতীয় দল পরিচালিত হচ্ছে। যদিও মেনেজেসের মূল দায়িত্ব অনুর্ধ্ব-২০ দলের। বার্সেলোনা ও লিসবনের প্রীতি ম্যাচের জন্য আগামীকাল দল ঘোষনা করা হবে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত