বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে মে ২০২৩ বিকাল ০৪:০৮
৩৪৪
ইরান দূর পাল্লার একটি নতুন মডেলের ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘ভয়ংকর হুমকি’ বলে অভিহিত করেছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘ইরানের উন্নয়ন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি ভয়ংকর হুমকি এবং এটি পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।’
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খাইবার ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে ২,০০০ কিলোমিটার (১,২৪২ মাইল) এবং এটি এক টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম হবে।
পরমাণু সমঝোতা পুনরুদ্ধারের বিষয়ে আলোচনার অচলাবস্থার পর এই ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করা হয়। সমঝোতা উদ্যোগে ইরান দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তাদের পরমাণু কার্যক্রম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে এই সমঝোতা চুক্তি বাতিল করেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশেষ করে ইরানে ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে দেশটিতে বড় ধরণের প্রতিবাদের পর একটি চুক্তির অধীনে নিষেধাজ্ঞা প্রশমনের চিন্তাভাবনা ত্যাগ করেছে।
মিলার বলেন, ‘পরমাণু অস্ত্রধারী ইরান সম্ভবত আরও উস্কানিমূলক কাজ করবে এবং সে কারণেই আমরা ইরানকে পরমাণু অস্ত্র মজুত রাখা থেকে বিরত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত