অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : শীর্ষ মার্কিন কর্মকর্তা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে মে ২০২৩ বিকাল ০৪:০৭

remove_red_eye

৩৫৯

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে তিনি সতর্ক করে দিয়েছেন যে, খুব শিগগিরই মস্কোর সকল সেনাকে কিয়েভের জোরপূর্বক বিতাড়িত করার সম্ভাবনা কম। খবর এএফপি’র।
তার এমন মন্তব্য থেকে আভাস পাওয়া যাচ্ছে যে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ীত্বের পথে হাঁটছে। এক্ষেত্রে কোন পক্ষই স্পষ্ট বিজয় অর্জনের অবস্থানে নেই এবং এ যুদ্ধ নিয়ে বর্তমানে কোন আলোচনা হচ্ছে না।
ইউক্রেনকে সমর্থন করা এমন কয়েক ডজন দেশের অংশগ্রহণে ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের মিলি বলেন, ‘এই যুদ্ধে রাশিয়া সামরিকভাবে বিজয় অর্জন করতে পারবে না।’
মিলি বলেন, কিয়েভের সরকারকে উৎখাত করাসহ রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশগুলো ‘সামরিকভাবে অর্জন সম্ভব নয়। তারা এমনটা করতে পারবে না।’
এ সময় তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হাজার হাজার সৈন্য সমাবেশ করায় কিয়েভের সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করা খুব শিগগিরই সম্ভব হচ্ছে না।
‘তার মানে এই যুদ্ধ দীর্ঘ মেয়াদি হতে চলেছে, রক্তক্ষয়ী হতে চলেছে। এক পর্যায়ে উভয় পক্ষই হয় একটি সমঝোতার আলোচনা করবে, না হয় তারা একটি সামরিক উপসংহারে আসবে।’

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...