বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে মে ২০২৩ বিকাল ০৩:৪২
৩৯৩
হাসনাইন আহমেদ মুন্না : জেলায় আজ ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা ভূমি অফিস চত্তরে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আগামী ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ চলবে। এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের দেশে যেসকল মামলা-মোকাদ্দমা হয়, তার মধ্যে ৮০ ভাগের বেশি হয় ভূমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে। ভূমির বিষয়টি কিন্তু কোন সহজ ব্যাপার নয়। এটি নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। সরকার চাচ্ছে এই বিষয়টি সাধারণ মানুষের কাছে সহজভাবে উপাস্থাপন করতে। তাই স্মার্ট ভূমি সেবার মাধ্যমে মানুষ এখন নিজের জমির বিষয়টি নিজেই বুঝতে পারবে। এ ব্যাপারে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলী সুজা, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, পৌর ভূমি সহকারী কর্মকর্তা অতনু করঞ্জাই। একইসাথে জেলার অন্য ৬ উপজেলায় ভূমিসেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত