অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে মা-ছেলের মারামারি দেখতে যাওয়ায় প্রতিবেশীর উপর হামলা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২৩ সকাল ০৯:২৭

remove_red_eye

৮০০

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মোবাইল দেখতে বাঁধা দেয়ায় মা ও ছেলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। হৈচৈ শুনে এ ঘটনা দেখতে এলে প্রতিবেশীর উপর হামলা ও মারপিট করে আহত করা হয়। ঘটনা সুত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে উপজেলার চাদপুর ইউনিয়নের কেয়ামূল্লাহ গ্রামের দর্জিবাড়ির আলমগীরের ছেলে রাজিবের মোবাইল দেখা নিয়ে স্ত্রী মাইনুর ও ছেলে রাজিবের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। মা-ছেলের মারামারি ও হৈচৈ শুনে ঘটনা দেখতে এগিয়ে আসে প্রতিবেশীরা। এসময় আলমগীর বাজার থেকে এসে কোনো কথা না শুনে প্রতিবেশীদের গালমন্দ ও এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে উত্তেজিত আলমগীরের হাতের লাঠিদিয়ে পাশে দাড়িয়ে থাকা নুরনবীর স্ত্রী নুরজাহানের মাথায় আঘাত করে। নুরজাহান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে প্রতিবেশী ও স্বজনরা আহত অবস্থায় তাকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে। অবস্থার উন্নতি না হওয়ায় নুরজাহানকে পরিক্ষা নিরিক্ষার জন্য ভোলা প্রেরণ করা হয়। চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ জানান, মারামারির ঘটনা আমাকে জানানো হয়েছে,আমি মিমাংসা করার চেস্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। তজুমদ্দিন হাসপাতালের চিকিৎসক জানান, নুরজাহানের মাথায় আঘাত লেগেছে, সিটি স্ক্যান করানোর জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। ইনফেকশন পাওয়া গেছে, অপারেশন করা প্রয়োজন। রোগী তজুমদ্দিন হাসপাতালের মহিলা ওয়াডের ৮নং বেডে চিকিৎসাধীন আছে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...