অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে এসএসসি পরীক্ষায় ১৩৪ শিক্ষার্থী বহিস্কার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৩৭

remove_red_eye

১৪২৯

চরফ্যাশন প্রতিনিধি :  চরফ্যাশন উপজেলায় এসএসসি ও দাখিল পরিক্ষায় নকলের দায়ে ১৩৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। চরফ্যাশন উপজেলায় মোট ১২টি কেন্দ্রে এএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা,শশীভূষন মাধ্যমিক বিদ্যালয় নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসাসহ চরফ্যাশন টি.বি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থীদের নকলেই যেন একমাত্র ভরসা। আর এ নকলের দায়ে  বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএসসি ও দাখিল পরিক্ষায় ১৩৪ পরিক্ষার্থীকে এ বহিস্কার করেন। দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসায় ৫জন,শশীভূষন এ মালেক দাখিল মহিলা মাদ্রাসায় ৫জন ও নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ১২৪জন শিক্ষার্থী পরিক্ষায় নকলের দায়ে বহিস্কার হন। এদিকে টিবি স্কুল কেন্দ্রের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে টিবি স্কুলের এসএসসি পরীক্ষার্থীরা নকল করে পরীক্ষা দিচ্ছে এবং অভিভাবক ও শিক্ষকরা ভালো ফলাফলের আশায় পরীক্ষা কেন্দ্রে নিজেরাই নকল সরবরাহ করছেন বলে দাবি করেন সচেতন মহল। এ সূত্রে তথ্য সংগ্রহে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ করতে গেলে টি.বি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রের সচিব ও টি.বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানবির আহমেদসহ চরফ্যাশন থানার এএসআই মোঃ হাসান বাধা প্রদান করে। এ সময় কেন্দ্র সচিব তানভির আহমেদ এসে সাংবাদিকদের এসে কি হয়েছে এখানে জিজ্ঞেস করে। পরে সাংবাদিক পরীক্ষার বিষয়ে শিক্ষকদের সাথে অফিসে কথা বলে চলে যাবেন বললেও তিনি বাধা দেন। এছাড়াও চরফ্যাশন থানার এএসআই হাসান সাংবাদিকের পরিচয় জানার পরেও তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে অশোভন আচরন করেন।
এদিকে শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়,দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্রগুলোতে বিভিন্ন সাধারণ ব্যাক্তি ও অভিভাবকদের পদচারনা। এ বিষয়ে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষিকা বলেন, চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে আসেন কিন্তু ইংরেজী ও গণিত পরীক্ষায় অভিভাবকরা বেশি এসেছেন আজকে তারা আসেননি। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক শিক্ষক বলেন, টিবি স্কুলের শিক্ষার্থীদের সহযোগীতা করতে পরীক্ষার হলে বিভিন্ন ব্যাক্তিরা আসেন। সাংবাদিকদের প্রবেশে বাধা ও টিবি স্কুলের শিক্ষার্থীদের নকলে সহযোগিতা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, জনসাধারণ এসএসসি পরিক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ অবৈধ তবে সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে সেটা সমহ্নয়ের মধ্যমে।  নকলের দায়ে তিন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩৪ জনকে বস্কিার করা হয়েছে । আমরা নকল ও নকলে সহযোগীতা করার তথ্য পেলেই ব্যবস্থা নিবো। এদিকে চরফ্যাশনের ১২টি কেন্দ্রে চলমান এসএসসি ও দাখিল পরিক্ষায় মোট ৫ হাজার ২শ ৭২জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। এর মধ্যে প্রায় ১শ শিক্ষার্থী অনুপস্থিত বলে জানা যায়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...