বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৫৫
৭৪৪
হাসানাইন আহমেদ মুন্না : মুজিব বর্ষ উপলক্ষে ভোলার বাংলাবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের (লাইনম্যান) কর্মক্ষেত্রে অনাকাঙ্খিত দুর্ঘটনারোধে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ৫০ জন লাইনম্যান নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সমিতির ডিজিএম (টেকনিক্যাল) মো: নাজমুল হোসেন’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো: আবুল বাশার আজাদ, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, সমিতির লালমোহন উপজেলার ডিজিএম শাহিন আল হাসান, চরফ্যাশনের ডিজিএম মিজানুর রহমান প্রমূখ।
এখানে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানরা অত্যন্ত ঝুঁকিপুর্ণ কাজে নিয়জিত থাকেন। সামান্য অসতর্কতা অনেক সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাড়ায়। তাই কাজের সময় তাদের আরো বেশি মনোযোগী হতে হবে। একই সাথে তাদের পরিবার-পরিজনরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। এছাড়াও লাইনম্যানদের কর্মকান্ডে আরো বেশি সতর্কতার উপর জোর দেন বক্তারা।
সমিতির জিএম মো: আবুল বাশার মজুমদার বলেন, প্রাথমিকভাবে ৫০ জনকে নিয়ে সভা করা হলেও পর্যায়ক্রমে সকলকে নিয়ে এ ধরনের সভা করা হবে। আজকের এই অনুষ্ঠানে লাইনম্যানদের পরিবারের সদস্যরাও উপস্থিতত ছিলেন।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত