লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:৪১
৪৭২
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ঘূর্ণঝড় মোখা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ১৯৮ টি আশ্রয়কেন্দ্র। বিভিন্ন স্বেচ্ছাসেবকগণ আশ্রয়কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্টোলরুম। প্রস্তুত রাখা হয়েছে মোট ৫টি মেডিকেল টিম। উপজেলার চরাঞ্চলের মানুষদের নিরাপদে নিয়ে আসার জন্য ২টি ট্রলার প্রস্তুত রাখা হয়েছে।
লালমোহন উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলো হলো মেঘনা পাড়ের ধলীগৌর নগর ও লর্ডহাডিঞ্জ এবং তেতুলিয়া পাড়ের বদরপুর ও পশ্চিম চরউমেদ। জনসচেতনতায় প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানদের নেতৃত্বে চলছে মাইকিং এবং সিপিপির স্বেচ্ছাসেবকগণও করছেন বিভিন্ন প্রচারণা।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, প্রাকৃতিক ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি কমানোর জন্য এবং মানুষের জীবনের যাতে ক্ষতি না হয় তার জন্য বিভিন্ন প্রচার প্রচারণাসহ স্বেচ্ছাসেবক টিম প্রস্তত রয়েছে। তিনি আরো জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া মানুষদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও ৫ মেট্রিকটন চাল বরাদ্ধ পাওয়া গেছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত