বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই মে ২০২৩ বিকাল ০৪:৫৬
৩৯০
গাজা উপত্যকায় মঙ্গলবার ভোরে ইসরাইলি বিমান হামলায় চার শিশু ও তিন সিনিয়র জিহাদি নেতাসহ ১৩ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে ২০ জন। হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অঞ্চলের কর্মকতারা এ কথা জানিয়েছেন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপি’র।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, সোমবার রাত ২টায় ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে ইসলামিক জিহাদিরা ইসরাইলে হামলা চালালে পাল্টা হামলা হিসেবে ইসরাইল ৪০টি যুদ্ধ বিমান নিয়ে গাজার উপকূলীয় এলাকায় দুই ঘন্টার ও বেশি সময় গোলা বর্ষণ করে। এতে বিপুল সংখ্যক ঘরবাড়ি ধ্বংস স্তুপে পরিণত হয় এবং চার শিশুসহ তিন সিনিয়র ইসলামিক জিহাদি নেতা নিহত হয়।
বিস্তারিত উল্লেখ না করে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা গাজা উপত্যকা এলাকায় ‘ইসলামিক জিহাদিদের বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। গাজায় অবস্থান করা এএফপি’র এক সাংবাদিক হামলার পর একটি ভবনের ছাদে আগুন জ্বলতে এবং হতাহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিতে দেখেছেন।
সুত্র বাসস
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত