বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই মে ২০২৩ রাত ০৮:২৩
৩৯২
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ১ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল সহ ০১টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা
লেঃ বিএন কে এম শাফিউল কিঞ্জল সোমবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন, পিও এর নেতৃত্বে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকার তেতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ব্যবহার নিষিদ্ধ ৫০ টি চায়নাদুয়ারি জাল, ৩০,০০০ মিটার কারেন্ট জাল, ০৬ টি বেহুন্দী জাল, ৭০,০০০ মিটার চরঘেরা জাল ও ৫০,০০০ মিটার পাইজাল সহ ১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি একান্ন লক্ষ টাকা। পরবর্তী জব্দকৃত জাল মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও, জব্দকৃত ইঞ্জিন চালিত কাঠের নৌকা প্রকৃত মালিকের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত