অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কানাডার পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে আরো লোক সরিয়ে নেয়ার নির্দেশ কর্তৃপক্ষের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মে ২০২৩ বিকাল ০৫:৪৪

remove_red_eye

৩৪১

কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় নতুন করে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ ১শ’টিরও বেশি সক্রিয় দাবানল চিহ্নিত করার পর এমন নির্দেশ দেয়া হলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, আলবার্টার প্রায় ৩০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে  চলে যেতে বলা হয়েছে। সেখানে এখনো দুই ডজনেরও বেশি দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সেখানের পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ আখ্যায়িত করে আলবার্টার প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি বলেন, বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর অন্যতম এ প্রদেশে উষ্ণ তাপমাত্র ও খরা পরিস্থিতি বিরাজ করছে। সত্যিকার অর্থে এমন অসহনীয় তাপমাত্রার কারণে এসব দাবানলের সূত্রপাত।
আলবার্টার দাবানল সংস্থার মুখপাত্র, ক্রিস্টি টুকার বলেছেন, ‘প্রদেশের দক্ষিণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের হওয়ায় দমকল কর্মীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। সেখানে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ার কারণে এর আগে ওই এলাকায় যাওয়া প্রায় অসম্ভব ছিল।
তিনি আরো বলেন, এ প্রদেশের উত্তর অংশেও অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
খবরে বলা হয়, উত্তর আলবার্টার ফক্স লেক এলাকায় ভয়াবহ দাবানলে ২০টি বাড়ি, একটি দোকান ও একটি পুলিশ স্টেশন পুড়ে গেছে এবং এমন পরিস্থিতির মুখে সেখানের কিছু বাসিন্দাকে নৌকা ও হেলিকপ্টারে করে সরিয়ে নিতে হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে কানাডার পশ্চিমাঞ্চলে প্রচ- তাপমাত্রার কারণে বারবার দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...