অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৩ রাত ০৯:৪২

remove_red_eye

৬১১

এইচ আর সুমন:  কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে ভোলায় সাবেক পানি সম্পদ ও ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে ভোলা জেলা বিএনপি। শুক্রবার (০৫ মে) বেলা ১০টায় দলীয়  কার্যালয়ে সামনে নবী ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে ভোলা দারুল হাদিস আলিয়া মাদরাসা মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামানায় কোরআন খতম করা হয়। পরে সেখানে অবস্থিত তাঁর কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, ভোলা জেলা জাতীয় পার্টি (বিজেপির) সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান শরীফ, ভোলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মো. ইউনুছ প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন খলিফা পট্টি জামে মসজিদের খতিব মাওলানা মো. মজির উদ্দিন।
উল্লেখ্য, মরহুম মোশারেফ হোসেন শাজাহান ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি ভোলা থেকে মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৬৫ সালে মাত্র ২৬ বছর বয়সে সর্বপ্রথম সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আওয়ামী লীগ থেকে পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন। এরপর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের দল প্রতিষ্ঠার পরপরই মোশারফ হোসেন শাজাহান বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি বিএনপি থেকে এমপি নির্বাচিত হন। জিয়াউর রহমান তাঁকে উপমন্ত্রীর মর্যাদায় বৃহত্তর বরিশালের জেলা উন্নয়ন সমন্বয়কারী মনোনীত করেন। ১৯৯১ সালে খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তাকে পানিসম্পদ প্রতিমন্ত্রী করা হয় এবং ২০০১ সালে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
মোশারেফ হোসেন শাজাহান ১৯৩৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোলার ঐতিহ্যবাহী মিয়াঁ পরিবারের আলতাজের রহমান তালুকদার ও মাসুমা খাতুনের ঘরে জন্মগ্রহন করেন। ৩ ভাই এর মধ্যে তিনি ছিলেন বড়। প্রথম জীবনে তিনি তিনি নাটক, আবৃতিসহ সাংস্কৃতিক কর্মকাÐে জড়িত ছিলেন।
 বর্ণাঢ্য জীবনের অধিকারী মোশারফ হোসেন শাজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১২ সালের ০৫ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...