অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৪২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার চরফ্যাসনে খাল থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে কলমি ব্রীজ সংলগ্ন খাল থেকে এ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছর। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে কলমি ব্রীজের দক্ষিণ পাশে খালের মধ্যে একটি অজ্ঞাত নারীর ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। এর পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু এর কোন নাম-পরিচয় জানা যায়নি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পড়নে কালো সেলোয়ার-কামিজ রয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়ায় মৃতদেহটি একজন যুবতী নারীর বলে ধারণা করা হচ্ছে। তার বাম পায়ে শিকলের মধ্যে রশিসহ তালামারা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তার চেহারা চিনা যায়না।  ওসমান গঞ্জের মানুষিক ভারসাম্যহীন রোকেয়া নামে এক নারী নিখোঁজ হয়েছে বলে তার পিতা থানায় এসে দেখলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...