অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মে ২০২৩ সকাল ০৯:০৯

remove_red_eye

৩৮০

 

বাংলার কন্ঠ প্রতিবেদক: ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় ভোলা প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুন্নু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু। জিটিভি জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহম্মেদ মুন্না, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকুল্লাহ, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, বিটিভি জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি হোসাইন সাদী, মোহনা টিভি জেলা প্রতিনিধি মোঃ জসিম রানা, যমুনা টিভি জেলা প্রতিনিধি জুয়েল সাহা, এখন টিভি জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মলয় চন্দ্র দে প্রমুখ। এসময় বক্তারা বলেন, ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন। বক্তারা বলেন, গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এসময় বক্তারা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা প্রেসক্লাবের সভাপতি আদিত্য জাহিদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এছাড়াও ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের উপর হামলা, মামলাসহ বিভিন্ন হয়রানীর নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...