বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মে ২০২৩ রাত ১১:২২
৫৫৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২মে) দুপুরে ভোলা পৌরসভার আয়োজনে পৌরসভার হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভারতের জৈনপুর পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা হাসনাইন আহমেদ সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন জৈনপুরী পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী, মাওলানা নাভিল আহমেদ জৈনপুরী, মাওলানা আহমাদ হামজা জৈনপুরী। দোয়া মাহফিলে তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনা করে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তোফায়েল আহমদের হাতকে শক্তিশালি করতে ভোল-১ আসনের সকল নেতাকর্মীরা সুসংগঠিত। ভোলা পৌরসভাকে মাদকমুক্ত এবং তিলোক্তমা পৌরসভা গড়ে তোলার পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। একই সাথে পৌর এলাকার অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম শুরু করার প্ররতিশ্রæতিও দেন তিনি। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিব উল্যাহ নাজু, প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, কাউন্সিলর মঞ্জুরুল আলম, শাহে আলম, এফরানুর রহমান মিথুন মোল্লা, আসাদ হোসেন জুম্মানসহ পৌরসভার কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক