অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ধূলি ঝড়ে গাড়ি দুর্ঘটনায় ৬ জন নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৮

remove_red_eye

৩৬৯

যুক্তরাষ্ট্রের একটি মহাসড়কে সোমবার দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ওই মহাসড়ক বরাবর ধূলি ঝড়ের কারণে চালকরা সামনে দেখার ক্ষেত্রে সমস্যায় পড়ায় এসব দুর্ঘটনা ঘটে। ধূলি ঝড়ের সময় প্রায় ১শ’টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ এ কথা জানিয়েছে।
ইলিয়ন রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রবল বাতাসের কারণে মহাসড়ক ধূলিকণায় ছেয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ৩০ বাণিজ্যিক যানবাহনসহ ৪০-৬০টি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।’
বিবৃতিতে আরো বলা হয়, সকাল ১০টার দিকে এসব দুর্ঘটনার সময় দ’ুটি ট্রাকে আগুন ধরে যায়। ইন্টারস্টেট ৫৫’র দুই মাইলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। সড়কটি শিকাগো এবং সেন্ট লুইসের মতো শহরগুলোকে সংযুক্ত করেছে।
পুলিশ জানায়, এসব দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এ ধূলি ঝড়ে ওই মহাসড়কে এমন অবস্থার সৃষ্টি হয় যে কিছু ক্ষেত্রে সামান্য দূরত্বেও দেখা যাচ্ছিল না।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের উটাহে একই ধরনের ঝড়ের কারণে দুর্ঘটনায় আটজন প্রাণ হারায়। তখন ওই ঝড়ে ২২টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...