অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইমোসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ ভারতে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২৩ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৪৫৩

স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কল রেকর্ডিং, ব্যাংক, ছবি এডিটিংসহ বিভিন্ন সিকিউরিটি অ্যাপ থাকে। যা দৈনন্দিন অনেক কাজ অনেক সহজ করে দেয়। তবে এই অ্যাপই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি স্মার্টফোনের ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।

মূলত পাকিস্তান থেকে আসা জঙ্গিরা ভারতে হামলা চালানোর জন্য নিজেদের সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করছে বিভিন্ন মেসেজিং অ্যাপ। তাই হামলা ঠেকাতে ভারতে ইমোসহ মোট ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।

গোয়েন্দাদের দাবি, এই ম্যাসেঞ্জার অ্যাপগুলো ব্যবহার হচ্ছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। এবং খুব সহজেই তা অ্যাক্সেস করা যায়। তবে সম্প্রতি ভারতে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছিল অ্যাপগুলো। জঙ্গি হামলার প্রস্তুতি, খবরাখবর পাচার এবং এদেশে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজ চলছিল এই অ্যাপগুলোর মাধ্যমে।

অ্যাপগুলো ভারতীয় আইন লঙ্ঘন করছিল বলেও অভিযোগ করেছেন তারা। যে কারণে সেগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। ৬৯এ তথ্যপ্রযুক্তি ধারা অনুযায়ী ‘বিপজ্জনক’ অ্যাপগুলোকে ব্লক করা হয়েছে।

চলুন জেনে নেওয়া যাক কোন অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে-

>> ক্রিপভাইসার
>> এনিগ্মা
>> সেফসুইস
>> উইক্রেমে
>> ব্রিয়ার
>> বিচ্যাট
>> মিডিয়াফায়ার
>> ন্যান্ডবক্স
>> কনিয়ন
>> ইমো
>> এলিমেন্ট
>> সেকেন্ড লাইন
>> জাঙ্গি এবং
>> থ্রিমা

সুত্র জাগো

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...