বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৪৭
১২৮২
নেয়ামতউল্যাহ : টান টান উত্তেজণা! গেলারী ভর্তি দর্শক। গাছে, ছাদে সবখানে দর্শক। ভুভুজেলা আর বাঁশির হুইসেল। গোল! গোল! চিৎকার, কিন্তু না, কর্নার, আবারও গোল! গোল! বলে দর্শকদের চিৎকার, উত্তেজণা। বারবার মিস। না, গোল আর হয়নি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের মধ্যে কোনো পক্ষই গোল দিতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভোলার গজনবী স্টেডিয়ামে গতকাল শুক্রবার বিকাল ৩টায় শুরু হওয়া 'জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল লীগ-২০২০'এর ফাইনাল খেলা শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়িয়েছে। খেলায় অংশ নিয়েছে টুটুল স্মৃতি সংঘ ও শিশির মেমোরিয়াল ক্লাব। অনেক সুযোগ পাওয়া সত্তে¡ও কোনো পক্ষই গোল দিতে পারেনি। পরে ট্রাইবেকারে টুটুল স্মৃতি সংঘ (৪-৩) জয় লাভ করেছে। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম জানান, জেলা পরিষদের আয়োজনে ও ভোলা জেলা ফুটবল এসোসিয়েশনসহ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থপনায় গত ৬ জানুয়ারী জেলার ৮টি দল নিয়ে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল লীগ-২০২০ এর খেলা শুরু হয় । এ টুর্নামেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে। এ লীগ শুরু হওয়ায় ক্রীড়ামোদী জনমনে ব্যাপক আনন্দ-উদ্দীপণা ছিল। শেষ দিন শুক্রবার পর্যন্ত দর্শক ইতিবাচক খেলা উপভোগ করেছে। আনন্দ মনে ভালো খেলা দেখে আনন্দ চিত্তে বাড়ি ফিরেছে। আয়োজক সূত্র জানায়, খেলার মাঠে ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও টুর্নামেন্টের আহবায়ক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত