বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৩ রাত ১০:১৬
৫৭৩
এইচ আর সুমন: মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে "বন্ধু মহল এসএসসি-৮৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী ভোলা" এর ঢাকাস্থ বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ এপ্রিল ঢাকার ২৩উওরা হোটেল সী-শেলে সন্ধ্যা ৭টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমকালো আড্ডা ও পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর অনুষ্ঠিত আলোচনা সভায় বন্ধুগণ তাদের মুল্যবান বক্তব্যে স্মৃতিচারণের পাশাপাশি সাংগঠনিক বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন
দিদার, মুসা, আতিক,খালেক, নুরুল আমিন, ভক্ত, হুমায়ুন কবির, রিয়াজ ও বাহাউদ্দীন।
সকল বক্তারা শুধু মাত্র বিভিন্ন উপলক্ষে মিলনমেলার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রাখার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অনেকেই আশঙ্কা করেন, তাহলে অচিরেই সংগঠন গতি হারিয়ে ফেলবে বা সংগঠনের অপমৃত্যু ঘটবে।বক্তরা অতিদ্রæত একটি পরিচালনা কমিটি করে, সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ তৈরি করে, কার্যকর ও দৃশ্যমান কমসূচি গ্রহণ করে,তা বাস্তবায়নের মাধ্যমে সদস্যদের ব্যক্তি ও সমষ্টিগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোরালো অনুরোধ জানানো হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতার মাধ্যমে তাদের সাবলম্বী করে তোলা, পরস্পরের যোগাযোগ বৃদ্ধি করা, যার যার অবস্থান থেকে অন্য কোন বন্ধুর যে কোন সমস্যার ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করা। যে কোন সমস্যায় এবং বিপদে প্রশ্নহীন মানসিকতায় এগিয়ে আসা।
কৈশোরের ভালবাসা আবারো জাগ্রত হয়ে ওঠে। নৈশভোজ ও আনন্দোৎসব যেন সকলকে ফিরিয়ে নিয়ে যায় স্কুল এবং কলেজ জীবনে। অনুষ্ঠান শেষে মরহুম বন্ধু সোহেল, হারুনসহ সংগঠন ও সকল মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করে ও সবাইকে অংশগ্রহণের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ সকল বন্ধুদের উপস্থিতির পাশাপাশি ভোলা থেকে উপস্থিত ছিলেন বন্ধুগণ।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত